ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

ঢাকার সাভারে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত আকাশ মাহমুদ (২১) মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার চর কল্যাণপুর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। বর্তমানে তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।


নিহতের পরিবারের দাবি, আকাশ মাহমুদ একটি তামাকজাত পণ্য তৈরির কোম্পানিতে চাকরি করতো।


জানা যায়, গত ৯ জুলাই রাতে সিগারেট সরবরাহ শেষে বাসায় ফেরার পথে ব্যাংক কলোনি এলাকায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাবার সময় পেছন দিক থেকে কিশোর গ্যাংয়ের হামলায় মারাত্মকভাবে আহত হয় আকাশ। ধারালো অস্ত্রের আঘাতে দুই হাত, বুক ও পেটের বাম পাশে গুরুতর জখম হয়।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ইতিমধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑